জে এম প্রতিবেদক।
১২ ডিসেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে তার নিজ জেলায় সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় শহরের কলেজ মোড় এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক অবরোধ করা হয়।

ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাসহ শিক্ষার্থী-জনতা অংশ নেন। এসময় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়। আন্দোলনরত ছাত্র-জনতা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার না করা হলে শনিবার বিকেল থেকে পুরো ঝালকাঠি ব্লকেড কর্মসূচি দেওয়া হবে।

পরে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজিদ ইবনে আকবর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললে অবরোধ স্থগিত করেন আন্দোলনকারীরা।

এসময় এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, সদস্যসচিব রাইয়ান বিন কামাল, গণঅধিকার পরিষদ ঝালকাঠি জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য রাখেন।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজিদ ইবনে আকবর বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের সিসি ফুটেজের মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। অপরাধী যেই হোক সে কোনোভাবেই ছাড়া পাবে না। যেহেতু ওসমান হাদির বাড়ি ঝালকাঠির নলছিটিতে, তাই এখানে তার প্রতি সবারই মায়া অন্যান্য জায়গার তুলনায় বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০