আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
ঘোষণা অনুযায়ী—রংপুর-৪ আসনে লড়বেন দলের সদস্যসচিব আখতার হোসেন; পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
কুমিল্লা-৪ আসনে প্রার্থী হয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং নোয়াখালী-৬ আসনে লড়বেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তারা সবাই শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
দলটি জানিয়েছে, আমরা মনোনয়ন পত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। আজ যাদের নাম প্রকাশ করা হলো তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
মন্তব্য করুন