যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে।
আজ বুধবার (১০ ডিসেম্বর)বিকেল ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচন করবো, এটি স্পষ্ট। তবে কোন আসনে করবো, কোন দল থেকে করবো; সেটি পরবর্তী সময়ে জানানো হবে।’
সংবাদ সম্মেলনে পদত্যাগের প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ‘এ ব্যাপারে আমার বলা মানা। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানাবে।’
সংবাদ সম্মেলনে তিনি তার সময়কালে দায়িত্বে থাকা মন্ত্রণালয় দুটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
মন্তব্য করুন