রাজধানীর মোহাম্মদপুরে চঞ্চচল্যকার মা–মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।
মোহম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন(১৬ ডিসেম্বর) বুধবার দুপুরে বিষয় টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের (১৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের সময় ঘাতক গ্লাভস পরে ধারালো অস্ত্র ব্যবহার করে।
ঘটনার পর থেকে গৃহকর্মী আয়েশা পলাতক ছিলেন। ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়—বোরকা পরে বাসায় প্রবেশ করলেও বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। এছাড়া ফ্ল্যাটের একটি আলমারি তছনছ অবস্থায় পাওয়া যায়।
মন্তব্য করুন