সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তার শারীরিক অবস্থা বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তরের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে হৃদ্যন্ত্রের জটিলতা এবং দীর্ঘদিনের বিভিন্ন অসুস্থতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
এর আগে কাতারের আমিরের উদ্যোগে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও, গতকাল বিকেলের দিকে জানা যায় যে, সেই পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া-আসা করছেন।
মন্তব্য করুন