বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁর পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রেসসচিব বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।
শফিকুল আলম বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার।
সূত্র: বাসস
মন্তব্য করুন