ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ মন্তব্য করেন। এনডিটিভির রবিবারের (৬ ডিসেম্বর) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যে পরিস্থিতিতে তিনি দেশটিতে এসেছেন, সেটিই এখন তার ভবিষ্যৎ অবস্থানের ক্ষেত্রে মূল বিষয়।
ভারত-বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যত নিয়ে আশাবাদ জানান জয়শঙ্কর। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি।
মন্তব্য করুন