নিজস্ব প্রতিবেদক।
৬ ডিসেম্বর ২০২৫, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গত ১৬ বছরে আমরা ভোট দিতে পারিনি; ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, গত ১৬ বছরে আমরা ভোট দিতে পারিনি। এবার তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। তরুণরা সিদ্ধান্ত নিলে দেশ বদলে যাবে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশের রাজনীতির সিদ্ধান্ত হবে দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, কোনো বিদেশি প্রেসক্রিপশনে নয়।

ডাকসু ভিপি বলেন, ১৬ বছরের বিভাজনের কারণে বিভিন্ন আন্দোলন সফল হয়নি, কিন্তু তরুণরা নেতৃত্ব দিলে আন্দোলন সফলতা পেয়েছে। শহীদদের আত্মত্যাগেই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে।

এসময় তিনি ঠাকুরগাঁও বিমানবন্দরের অচলাবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠাকুরগাঁওয়ে একটি বিমানবন্দর ছিল। কিন্তু ভারতের চাপে তা বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে আর কোনো দেশের প্রেসক্রিপশন চলবে না।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০