বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার এই মুমূর্ষ, রোগাক্রান্ত ও এই অসুস্থতা তো হাসিনার কারণেই। কিন্তু জনগণের হৃদয় থেকে যে ভালোবাসা, শ্রদ্ধা, আকুলতা ও আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারাদেশে প্রকাশিত হচ্ছে।
বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।
দোয়া মাহফিলে জনগণের কষ্ট হয় এমন কাজ না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন