ভূমিকম্পে কেঁপে উঠেছে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৩.৪।
একই সময়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশ ইরাক ও ইরানেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে, যার মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫.০৯। তবে এখন পর্যন্ত দুটি দেশ থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে।
উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন