গত অক্টোবর মাসে সারা দেশে ৪৫২ টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২৩ জন এবং আহত হয়েছেন ৫৮৯ জন। নিহতদের মধ্যে নারী ৬৩ জন ও শিশু ৪৭ জন রয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিআরটিএ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১০৯ জন নিহত ও ১৬৩ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৮টি দুর্ঘটনায় ৮৯ জন নিহত ও ১৮৮ জন আহত হয়েছেন।
মন্তব্য করুন