রাজধানীর গুলিস্তানে একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। গুলিস্তান মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশেই হোটেল রমনা সংলগ্ন ওই মার্কেটটিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর সব ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে আর ১টার দিকে নিয়ন্ত্রণে আসে। রমনা ভবনের ছয়তলা ভবনের তৃতীয় তলায় একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।
মন্তব্য করুন