অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দিয়েছেন যে, তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন।
রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি।
দলীয় প্রার্থীতা নিয়ে প্রশ্নে তিনি বলেন, “কোনো দলের সঙ্গে এখনো আলোচনায় বসিনি। ভবিষ্যতে কী হবে, সময়ই তা বলবে।”
জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকেই নির্বাচন করবেন এমনটা শোনা যাচ্ছে। তিনি যেহেতু এই আসনে ভোটার হয়েছেন এজন্য গুঞ্জন আরও জোরালো হয়েছে।
মন্তব্য করুন