দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬৯ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু এখন মৌসুমি রোগের সীমা ছাড়িয়ে সারা বছর ধরে হচ্ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিকুর রহমান। তিনি বলেন, নিয়মিত মশা নিধন কার্যক্রম চালানোর পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি।”
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন, আর মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।
মন্তব্য করুন