একাত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি ক্ষমা চান।
জামায়াত আমির বলেন, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে আমি বিনাশর্তে ক্ষমা চেয়েছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি। মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই।
তিনি বলেন, আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি।
তিনি আরো বলেন, মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। এটি আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্ববোধের বিষয়।
মন্তব্য করুন