চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লেগেছে। নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৭টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানান ফায়ারের এই কর্মকর্তা। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।
মন্তব্য করুন