নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
১৩ অক্টোবর ২০২৫, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন – এরকম কোনো কথা বলিনি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস রোম সফরের সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন — এমন কোনো কথা কোথাও বলেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গতকাল রোববার (১২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানিয়েছেন।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, কিছু সংবাদপত্র এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে যে প্রধান উপদেষ্টা রোম সফরের সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস বা কোনও সংবাদপত্র এই সফর সম্পর্কে আমার সাথে কথা বলেনি।

তিনি স্ট্যাটাসে আরও লিখেন, বুধবার আমি একটি প্রেস ব্রিফিংয়ে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে বলেছিলাম যে প্রধান উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের সভায় যোগদানের জন্য রোম ভ্রমণ করছেন। আমি বলেছিলাম যে সফরের সময় তিনি বেশ কয়েকটি হাই প্রোফাইল সভাও করবেন।

সবশেষে তিনি লিখেন, এই সংবাদ সম্মেলনের সময় আমি বলিনি যে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। আসলে এমন কোনও বৈঠকের সময়সূচী ছিল না। আমি আশা করি সংবাদমাধ্যমগুলি তাদের প্রতিবেদন সংশোধন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০