নিজস্ব সংবাদদাতা।
১৩ অক্টোবর ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরবাইক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী কিশোরের মৃত্যু

আইফোন বিক্রি করে মোটরসাইকেল কেনার এক সপ্তাহের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ব্রাহ্মণবাড়িয়ার ২০২৬ সালের এইচএসসি ফল প্রত্যাশী শরাফত। 

রোববার (১২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রাম সংলগ্ন ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শারাফত কুট্টাপাড়া গ্রামের প্রবাসী আলাল মিয়ার ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। এবার ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন তিনি।

পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে নিহত শরাফত তার মাকে মোটরসাইকেলযোগে উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ে পৌঁছে দিয়ে কুট্টাপাড়া বড় মসজিদের কাছে স্থানীয় একটি মোটর মেকানিকের দোকানে মোটরসাইকেলটি মেরামত করাতে যান। মেরামতের পর মোটরসাইকেল নিয়ে টেস্ট রাইডের জন্য চাচাতো ভাই নাদিমকে সাথে নিয়ে তিনি ঢাকা-সিলেট মহাসড়কে ওঠেন।

বিকেল ৪ টার দিকে তারা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় হতে খানিক দূরে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা অতিক্রম করেন। এ সময় মহাসড়কে বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শরাফত। দুর্ঘটনায় তাঁর চাচাতো ভাই নাদিম খানকে (২২) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাদিমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তার স্বজনরা।

নিহত শারাফতের বাড়ি কুট্টাপাড়া মোড়ে গিয়ে দেখা যায়, শরাফতের পিতামাতসহ স্বজনরা আহাজারি করছেন। তাঁর মা অশ্রুভেজা চোখে কান্না জড়িত কন্ঠে বারবার বলছিলেন, ‘মোটরসাইকেলটি আমার ছেলের জন্য কাল হয়েছে,আমার বুকের মানিক কেড়ে নিয়েছে।’

সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, পরিবারের লোকজন লাশ উদ্ধার করে তাঁদের জিম্মায় নিয়েছেন। তারা ময়নাতদন্ত করাতে নারাজ। মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হওয়া গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি, এ বিষয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় সড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০