ইসরায়েলি বাহিনীর হাতে আটক আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার পাঠানো এক বার্তায় জানানো হয়, “ইসরায়েলে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার পদক্ষেপ চলছে।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই বিশেষ বিমানে করে তাকে আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে। তবে এখনো এ বিষয়ে পূর্ণ নিশ্চয়তা মেলেনি।”
বিবৃতিতে আরও জানানো হয়, রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, শহিদুল আলমকে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক করার পরপরই জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট দূতাবাসগুলো ওইসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে মুক্তির বিষয়ে অব্যাহত আলোচনা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন