মিশরে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতির চুক্তিকে ‘বিশ্বের জন্য এক মহান দিন’ দুর্দান্ত দিন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, পুরো বিশ্ব এ বিষয়ে একত্রিত হয়েছে, ইসরায়েল এবং প্রতিটি দেশ একত্রিত হয়েছে। এটি বিশ্বের জন্য একটি মহান দিন। এটি একটি দুর্দান্ত দিন, সকলের জন্য একটি দুর্দান্ত দিন।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল এবং হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। তিনি বলেন, শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল একটি নির্দিষ্ট সীমানায় তাদের সৈন্যদের প্রত্যাহার করবে।
মন্তব্য করুন