জলবায়ু আন্দোলনের অন্যতম মুখ গ্রেটা থুনবার্গকে নিয়ে আবারও কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গাজাগামী মানবিক সহায়তা বহরে অংশ নিয়ে ইসরায়েলের হাতে গ্রেপ্তার ও পরে বহিষ্কৃত হন। এর পর থুনবার্গ কে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘সে (গ্রেটা) এখন আর পরিবেশ নিয়ে কিছু করে না। সে কেবল ঝামেলা করে। ওর রাগের সমস্যা আছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘তোমরা ওকে দেখেছো? একজন তরুণ মানুষ—কিন্তু এত রাগী, এত পাগলামি করে… ও আসলে একটা ঝামেলাবাজ।’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে আসে, যখন গ্রেটা থুনবার্গ এবং আরও ১৬০ জন মানবাধিকার কর্মীকে নিয়ে গঠিত ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ সম্প্রতি গ্রীসে পৌঁছেছে। ইসরায়েল তাদের আটক করে দেশ থেকে বহিষ্কার করার পর। আল-জাজিরা বরাত এ খবর জানিয়েছে সংবাদমাদ্যম এএনআই।
মন্তব্য করুন