নিজস্ব সংবাদদাতা।
৭ অক্টোবর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে রাউজান মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। প্রাইভেটকারে করে রাউজান থেকে চট্টগ্রাম শহরে আসার পথে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার বুক, পেটসহ শরীরে পাঁচটি গুলি করা হয়েছে বলে জানা গেছে।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামে একটি গরুর খামাারের স্বত্বাধিকারী।

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আবদুল হাকিম গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারী হলেও তার পদ পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অপরদিকে কি কারণে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত গাড়িটি ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে জানা গেছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির দলীয় সূত্র।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তারা আসলে বিস্তারিত জানাতে পারবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০