পাকিস্তানের ভৌগোলিক অবস্থান বজায় রাখা নিয়ে ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তব্যকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘এইবার আমরা আর কোনো সংযম দেখাব না। ‘অপারেশন সিন্দুর ১.০’-এর সময় আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার সেটা আর হবে না। এবার এমন কিছু করব, যাতে পাকিস্তানকে ভাবতে হবে তারা তাদের ভৌগোলিক অস্তিত্ব রাখতে চায় কি না।’
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন