জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ (ইউএনজিএ) শেষে নিউইয়র্ক সফর সমাপ্ত করে ঢাকায় এসে পৌঁছালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে তিনি নিউইয়র্ক ত্যাগ করেন।
মন্তব্য করুন