নিজস্ব প্রতিবেদক।
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন এবং বাকি রোগীরা রাজধানীর বাইরের বিভিন্ন জেলায় চিকিৎসাধীন।

চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ২৫২ জন, আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জনে।

ডেঙ্গু এখন মৌসুমি রোগের সীমা ছাড়িয়ে সারা বছর ধরে হচ্ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিকুর রহমান। তিনি বলেন, “বর্ষার সময় সংক্রমণ বাড়ে। প্রতিরোধে নিয়মিত মশা নিধন কার্যক্রম চালানোর পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি।”

অন্যদিকে কীটতত্ত্ববিদ ডা. মনজুর চৌধুরী মনে করেন, শুধু জেল-জরিমানা বা প্রচার কার্যক্রম যথেষ্ট নয়। তার মতে, “সঠিক জরিপ, দক্ষ জনবল ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণ না করলে ডেঙ্গু মোকাবিলা কঠিন হবে।”

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন, আর মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০