নিজস্ব সংবাদদাতা।
১০ জুলাই ২০২৫, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৩

রংপুরের পীরগাছা উপজেলায় বৌভাত শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০–৬০ জন যাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় এক বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বাসযোগে ফেরার পথে দেউতি এলাকার জব্বারের দোকান সংলগ্ন স্থানে পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজ শুরু করেন। তাদের সহযোগিতায় শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো পুরো উদ্ধার অভিযান শেষ হয়নি।

ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, পুকুরে পড়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০