বিনোদন ডেস্ক।
১০ জুলাই ২০২৫, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের তিন মাস না যেতেই তারকা জুটির বিচ্ছেদের ইঙ্গিত

ভারতীয় টেলিভিশন ধারবাহিকের অভিনেতা অভিষেক বসু ও শার্লি মোদক গত এপ্রিলে আইনি বিয়ে করেন। আচমকাই তাঁদের বিয়ের খবরে হতবাক হয়েছিলেন অনেকেই।

যদিও শোবিজ অঙ্গনে বহুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন ছিল। তবে অনুরাগীদের জন্য দুঃখের খবর বিয়ের তিন মাসের মাথায় এ জুটির ছন্দপতন! সামাজিক মাধ্যমে একটি পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন অভিষেক-শার্লি। ষ

চলতি বছরের এপ্রিলে আইনি বিয়ে ও আংটি বদল করেন তারকা জুটি। এরপর পাহাড়ে হানিমুনেও যান। বিভিন্ন সময় ঘুরে বেড়ানো কিংবা মধুর মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করেন তাঁরা। খুব শিগগিরই সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল। এরইমধ্যে বিচ্ছেদের ইঙ্গিত। গতকাল বুধবার (৯ জুলাই) সোশ্যাল মিডিয়ায় শার্লি বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে একটি পোস্টে লিখেছেন, ‘কোনো কিছুই চিরস্থায়ী নয়।’

শার্লির পোস্টের পর পাল্টা পোস্ট দিয়েছেন অভিষেকও। ওই পোস্টে অভিনেতা লিখেছেন, ‘কোনো কারণে যদি মন ভাঙে, তা অনেক সময় আপনার চোখ খুলে দেয়।’ তারকা জুটির পোস্ট সামনে আসতেই অনুরাগীদের মনে প্রশ্ন তবে কী বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক-শার্লি। এদিকে বিচ্ছেদের বিষয়ে তারকার জুটির আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০