আন্তর্জাতিক ডেস্ক।
৯ জুলাই ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক আলোচনার দ্বিতীয় দফা আজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক ইস্যুতে দ্বিতীয় দফার আলোচনা আজ (বুধবার) শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ বৈঠক চলবে ১১ জুলাই (শুক্রবার) পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।

এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) দপ্তর। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭ জুলাই ১৪টি দেশের রাষ্ট্রনেতার কাছে যে চিঠি পাঠান, তার পরপরই আলোচনা পুনরায় শুরু করা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি সরাসরি উপস্থিত রয়েছেন ওয়াশিংটনে। ঢাকা থেকে অনলাইনে আলোচনায় যুক্ত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও এক অতিরিক্ত সচিবসহ একটি প্রতিনিধি দল আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে।

এর আগে ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে কিছু অগ্রগতি হয়। বাংলাদেশ পক্ষ আশাবাদী, চলমান আলোচনায় চুক্তিটি দ্রুত চূড়ান্ত করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০