বিনোদন ডেস্ক।
৯ জুলাই ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার

পাকিস্তানের করাচিতে নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা আসগর আলীর গলিত মরদেহ। গত মঙ্গলবার (৮ জুলাই) ডিফেন্স হাউজিং অথরিটি এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগেই হুমাইরার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। করাচি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ আসাদ রাজা গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের নির্দেশে ফ্ল্যাটটি খালি করতে গিয়ে গিজরি থানা পুলিশের সদস্যরা ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে মরদেহ দেখতে পান।

পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করে। তদন্তে জানা যায়, অভিনেত্রী একাই ওই বাসায় বসবাস করতেন এবং ২০১৮ সাল থেকে ফ্ল্যাটটি ভাড়া নেন। তবে ২০২৪ সাল থেকে ভাড়া পরিশোধ বন্ধ করে দেন, যার পরিপ্রেক্ষিতে মালিক আদালতের শরণাপন্ন হন।

ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, ছবি সম্বলিত ম্যাগাজিন ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়। মোবাইল নম্বর ও সিমের নিবন্ধন যাচাই করে পুলিশ নিশ্চিত হয় যে মৃতদেহটি হুমাইরা আসগরের। এ ছাড়া জাতীয় পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।

টেলিভিশন রিয়েলিটি শো ‍‍`তামাশা ঘর‍‍`-এর মাধ্যমে আলোচনায় আসেন হুমাইরা আসগর। পাশাপাশি ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‍‍`জালাইবি‍‍`-তে অভিনয়ের মাধ্যমেও দর্শকদের নজর কাড়েন তিনি।

তবে তার মৃত্যু কীভাবে ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০