অনলাইন ডেস্ক।
৮ জুলাই ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও নিহত ১০৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০৫ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে চলমান অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫২৩ জনে।

সোমবার (৭ জুলাই) এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ১০৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৫৬ জন। আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জনে।

বিবৃতিতে বলা হয়, বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে। নিরাপত্তাজনিত কারণে উদ্ধারকর্মীরা সেসব এলাকায় পৌঁছাতে পারছেন না।

২০২৩ সালের জানুয়ারিতে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে ফের ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। নতুন এই দফায় ৬ হাজার ৯৬৪ জন নিহত এবং ২৪ হাজার ৫৭৬ জন আহত হয়েছেন।

আর‌ও পড়ুন…

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪

এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে গাজায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

অবরুদ্ধ গাজায় অভিযান বন্ধ না হওয়ায় আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলমান রয়েছে। বিশ্বজুড়ে এই হামলার নিন্দা অব্যাহত থাকলেও ইসরায়েলের আগ্রাসন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০