অনলাইন ডেস্ক।
২৯ জুন ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার ফলে দেশটির মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল বেলুচিস্তান কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।

রোববার (২৯ জুন) ভোররাতে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানায় জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। সংস্থাটি জানায়, কম্পনের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, যা ভূ-পৃষ্ঠের তুলনায় যথেষ্ট অগভীর এবং তাই কম্পনের প্রভাবও ছিল বেশ তীব্র।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ৩টা ৩০ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।

আর‌ও পড়ুন…

গাজায় প্রকট হচ্ছে খাদ্য সংকট , অপুষ্টিতে প্রাণ গেল ৬৬ শিশুর

ইউরোপ-ভিত্তিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, কম্পনের কেন্দ্র মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে ছিল।

পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল মুসাখেল জেলার উত্তর-পূর্ব অঞ্চলে, ভূগর্ভে প্রায় ২৮ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত পাকিস্তান প্রায়ই কম বেশি মাত্রার ভূকম্পনের মুখোমুখি হয়। দেশটি দুটি টেকটোনিক প্লেট—ভারতীয় ও ইউরেশীয়—এর সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্প এখানে প্রায়ই ঘটে থাকে।

২০০৫ সালে ভয়াবহ ৭.৬ মাত্রার ভূমিকম্পে আজাদ কাশ্মিরে প্রাণ হারান প্রায় ৭৩ হাজার মানুষ। ২০১৫ সালে ৭.৫ মাত্রার ভূকম্পনে পাকিস্তান ও আফগানিস্তানে মৃত্যু হয় প্রায় ৪০০ জনের। সর্বশেষ ২০২১ সালের অক্টোবর মাসে বেলুচিস্তানের হরনাই জেলায় ৫.৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০