অনলাইন ডেস্ক।
২৭ জুন ২০২৫, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা এখনো মূল্যায়ন করছি, যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে চায় তাদের স্বার্থ রক্ষার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যে।”

এর আগের দিন ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব আলোচনা যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত হয়েছিল, তা আবারও শুরু হতে যাচ্ছে। এমনকি তিনি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি অনুযায়ী, ইরানের পারমাণবিক সক্ষমতা রুখতেই তেহরানে হামলা চালানো হয়েছে। তবে ইরান স্পষ্টভাবে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি একান্তই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

আরাঘচি আরও জানান, “ইসরায়েলি হামলায় আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে যে ক্ষতি হয়েছে তা নগণ্য নয়। এখন আমরা নতুন বাস্তবতায় কীভাবে এগোব—তা মূল্যায়ন করছি।”

গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির পারমাণবিক কেন্দ্র, সামরিক স্থাপনা ও আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু হয়। প্রাণ হারান কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং সাধারণ মানুষ। পাল্টা জবাবে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।

আর‌ও পড়ুন…

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১

 

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইসরায়েলপক্ষীয় অবস্থান নেয়। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানের ওপর সরাসরি হামলার সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যে জানাবেন। এরপর ২২ জুন মধ্যরাতে যুক্তরাষ্ট্র ইরানের একটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়।

জবাবে ইরান কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে, ট্রাম্প যুদ্ধ থামাতে উদ্যোগ নেন। শেষ পর্যন্ত ২৪ জুন থেকে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০