নিজস্ব সংবাদদাতা।
২৬ জুন ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের পর্নোগ্রাফি মামলায় ঝালকাঠির যুবক গ্রেফতার 

ময়মনসিংহের পাগলা থানায় দায়ের করা একটি পর্নোগ্রাফি মামলার ঝালকাঠির লোকমান হোসেন হৃদয় ওরফে রাফানকে (২৫) নামে এক যুবক গ্রেফতার।

গ্রেপ্তারকৃত লোকমান ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের দিবাকরকাঠি গ্রামের বাসিন্দা। তাকে ঝালকাঠির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বুধবার (২৫ জুন) দিবাগত রাতে গ্রেপ্তারের পরে তাঁকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।

আর‌ও পড়ুন…

ঝালকাঠিতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহারে ৯ শিক্ষক অব্যাহতি, ৩ শিক্ষার্থী বহিষ্কার

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে একপর্যায়ে অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে ভিডিও কলে আপত্তিকর ভিডিও ধারণ করেন। সেই ভিডিও লোকমান তাঁর বন্ধুর কাছে পাঠান। এরপর তাঁরা দুজন মিলে ছাত্রীকে ব্ল্যাকমেল করেন এবং চার লাখ টাকা দাবি করেন, না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ওই ছাত্রী ঘটনাটি তার মাকে জানালে তাঁরা অভিযুক্তদের কাছে ভিডিও মুছে ফেলার অনুরোধ করেন। কিন্তু টাকা না দিলে ভিডিও মুছবে না বলে জানান।

র‍্যাব সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠিতে অভিযুক্তের অবস্থানের তথ্য নিশ্চিত হওয়ার পর ২৫ জুন র‍্যাব-৮-এর সহযোগিতা চেয়ে চিঠি পাঠান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ময়মনসিংহের পাগলা থানায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামিকে র‍্যাব-৮ গ্রেপ্তার করে রাতে থানায় হস্তান্তর করেছে। যেহেতু মামলাটি পাগলা থানায় করা হয়েছে, তাই ওখানকার থানা-পুলিশ তাকে নেওয়ার জন্য ঝালকাঠির উদ্দেশে রওনা দিয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০