স্পোর্টস ডেস্ক।
২৫ জুন ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তোসে নতুন চুক্তিতে নেইমার

ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যেই সফলভাবে নেইমারের সঙ্গে নতুন চুক্তি করেছে সান্তোস। এই চুক্তির আওতায় ২০২৫ সালের শেষ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গতকাল মঙ্গলবার ক্লাবটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইএসপিএনের সূত্রে জানা গেছে, চুক্তিতে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, নেইমার চাইলে চুক্তির মেয়াদ ২০২৬ সালের গ্রীষ্মে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ পর্যন্ত বাড়াতে যেতে পারবেন।

সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। ৩৩ বছর বয়সী গেল জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন।

সান্তোসের বিবৃতিতে নেইমার বলেন, ‘আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং নিজের হৃদয়ের কথা শুনেছি। সান্তোস শুধুই আমার দল নয়, এটা আমার ঘর, আমার শিকড়, আমার ইতিহাস, আমার জীবন। এখানে আমি একজন ছেলে থেকে পুরুষে পরিণত হয়েছি। এখানেই আমি সত্যিকারের ভালোবাসা পেয়েছি। এখানেই আমি নিজেকে খুঁজে পাই, এখানে আমি সত্যিকারের সুখি। এখানেই আমি ক্যারিয়ারে বাকি থাকা স্বপ্নগুলো পূরণ করতে চাই। আমাকে কেউ থামাতে পারবে না। আমি যাই, ফিরে আসি এবং এবার থেকে থাকি- যেখান থেকে সব শুরু হয়েছিল। যা কখনও শেষ হবে না।’

নতুন চুক্তির আওতায় সান্তোস ও এনআর স্পোর্টসের মধ্যে নেইমারের ইমেজ ব্যবহারের জন্য একটি অতিরিক্ত চুক্তিও অন্তর্ভুক্ত হয়েছে। এই চুক্তি অনুযায়ী, নেইমারের উপস্থিতি থেকে ক্লাব যে স্পনসরশিপ ও বিনিয়োগ পাবে, তার ন্যূনতম ১৫ মিলিয়ন ডলার নেইমারকে দেবে সান্তোস।

চলতি মাসের শুরুতে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে ধারে খেলার প্রস্তাব পান নেইমার। কিন্তু ব্রাজিল ফরোয়ার্ড সেই প্রস্তুাব প্রত্যাখ্যান করেন।

বর্তমানে চোট জর্জর নেইমার নিজের ফিটনেস ফিরে পাওয়ার দিকেই বেশি মনোযোগী। ২০২৩ সালের অক্টোবর মাসে ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন তিনি। এর ফলে আল হিলালে থাকাকালে বেশিরভাগ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল।

চলতি বছর সান্তোসের হয়ে মাত্র ১৫ ম্যাচ খেলেছেন নেইমার। গোল ও অ্যাসিস্ট করেছেন ৩টি করে। চোটের কারণে জাতীয় দলে প্রত্যাবর্তনও করতে পারেননি।

তবে মাঠের পারফরম্যান্স ছাড়াও নেইমার ক্লাবটির জন্য বড় অবদান রেখেছেন। সান্তোস প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা বলেন, ‘এটি ব্রাজিলিয়ান ফুটবলের জন্য একটি ঐতিহাসিক এবং স্মরণীয় দিন, সান্তোসের সমর্থকদের জন্য এক দারুণ উপহার। আমাদের প্রিয় ছেলেটি, আমাদের ১০ নম্বর জার্সির রাজপুত্র ক্লাবে থাকছেন।’

বর্তমানে সেরা ফর্মে না থাকলেও নেইমারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের বেশ কিছু চ্যাম্পিয়নস লিগ ক্লাব। নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র সম্প্রতি এসব তথ্য দিয়েছেন। শেষ পর্যন্ত সান্তোসেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০