নিজস্ব প্রতিবেদক।
৯ জুন ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবদলের নতুন কমিটি নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ, হাইকমান্ডের নির্দেশনা মানার কথা বললেন সভাপতি

যুবদলের নবঘোষিত ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ তুলে সোমবার (৯ জুন) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে অবস্থান ও পদযাত্রা করেছেন বঞ্চিত নেতাকর্মীরা।

বিক্ষোভকারীদের দাবি, গত ১৬ বছর তারা জেল-জুলুম, মামলা-হামলা সহ্য করে আন্দোলন-সংগ্রামে সামনে ছিলেন। অথচ নতুন কমিটিতে তাদের জায়গা হয়নি। উল্টো সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

কমিটিতে স্থান না পাওয়া রফিকুল ইসলাম বলেন, “যুবদলই আগামী দিনে বিএনপির মূলধার নেতৃত্ব দেবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করলে দল আরও শক্তিশালী হবে।”

একই বিষয়ে ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আযম সৈকত বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের ১৬ বছরে রাজপথ ছাড়িনি আমরা। জেল-মামলা-হামলা মাথায় নিয়েই আন্দোলন করেছি। ত্যাগের দিক দিয়ে আমরা কারও চেয়ে পিছিয়ে নেই। অথচ নতুন কমিটিতে আমাদের অবদানটাই মূল্যায়ন পায়নি। এটা আমাদের প্রতি পরিষ্কার অবিচার। আমরা হাইকমান্ডের কাছে ন্যায্য বিচার প্রত্যাশা করি।”

একই দিনে নয়াপল্টনে সদ্য ঘোষিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

সভাপতি মুন্না জানান, “হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করেই ১৫১ জনের কমিটি করা হয়েছে। যারা এবার বাদ পড়েছেন, ভবিষ্যতে তাদের মূল্যায়নের চেষ্টা করা হবে। তাই হতাশ হওয়ার কিছু নেই।”

কমিটি ঘোষণার পর দলের ভেতরে এমন অসন্তোষ নতুন না। তবে ত্যাগী বনাম ঘনিষ্ঠ—এই বিতর্ক এবার প্রকাশ্যে চলে আসায় বিএনপির সামনের পথচলা নিয়ে প্রশ্ন উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতারের খবর গুজব ছাত্রদলের সাবেক নেতা গোলাম আজম সৈকতের স্পষ্টীকরন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুবদলের নতুন কমিটি নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ, হাইকমান্ডের নির্দেশনা মানার কথা বললেন সভাপতি

ঝালকাঠি বিএনপিতে বিভক্তি চরমে, এক ভেন্যুতে দুই দোয়া মাহফিল, তৃণমূলে ক্ষোভ

যুবদলের কেন্দ্রীয় কমিটি নিয়ে তোলপাড় ত্যাগী বাদ, হাইব্রিড’দের জয়জয়কার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

১০

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

১১

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

১৩

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

১৪

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১৫

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১৬

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১৭

গুলশানের বাসায় তারেক রহমান

১৮

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৯

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

২০