আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেখানে তোপের মুখে পড়েন তিনি।তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢামেকের জরুরি বিভাগের সামনে আসেন তিনি। পরে হাদিকে দেখে পৌঁনে ৫টার দিকে বের হয়ে যান।
স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে প্রবেশ করান। বাইরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
এর আগে বিকেলে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে হাদি রিকশা নিয়ে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে আসা অজ্ঞাত এক ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়। তবে সেই ঘাতককে এখনও আটক করতে পারেনি পুলিশ।
মন্তব্য করুন