অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘প্রিয় ওসামান হাদি তোমাকে বিদায় দিতে আসি নাই। তুমি আমাদের বুকের ভেতর আছো। বাংলাদেশ যতদিন আছে, তুমি বাংলাদেশের মানুষের বুকের মধ্যে আছো।’
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ইউনূস বলেন, প্রিয় ওসমান হাদি, আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। তোমার শেখানো মন্ত্র বুকে ধারণ করতে এসেছি। আমাদের শির কখনো নত হবে না—এই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছ।
এ সময় তার সঙ্গে উপদেষ্টা পরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের লাখ লাখ মানুষ অংশ নেন।
এর আগে সকালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার মরদেহ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
মন্তব্য করুন