জনতার মুখপাত্র ডেস্ক।
১৬ ডিসেম্বর ২০২৫, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে লাখো জনতার ঢল

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উদযাপনে লাখো মানুষের ঢল নেমেছে। বিজয়ের দৃপ্ত শপথ নিয়ে হাতে লাল সবুজের পতাকা আর ফুলের শোভায় সাধারণ মানুষ উদযাপন করে বিজয়ের ৫৫বছর।

বিজয় দিবস উদযাপন এবং জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই নারী, পুরুষ, শিশু আর বৃদ্ধদের পদচারনায় মুখরিত হয়ে উঠে পুরো স্মৃতিসৌধ এলাকা। বিজয়ের এ দিনে বাঙ্গালী জাতি যেন আরো উজ্জীবিত হয়ে উঠে।

মঙ্গলবার দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় তারা শহীদদের স্মরণে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর জাতীয় স্মৃতিসৌধ সর্ব-সাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এর পরপরই জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের ঢল নামে। ফুলেল শ্রদ্ধায় বিজয়ের উচ্ছাসে উদ্ভাসিত সূর্যের মতোই আলোকিত করে জাতির সূর্য সন্তানদের।

সরেজমিন দেখা গেছে, বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢলও যেন বাড়তে থাকে স্মৃতিসৌধ চত্ত্বরে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ব্যানার ও ফুল নিয়ে স্মৃতিসৌধে আসছেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রদ্ধা নিবেদনকারীদের ভিড়ে শহীদ বেদী ফুলে ভরে ওঠে।

বিজয় দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

গুলশানের বাসায় তারেক রহমান

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

ঢাকায় তারেক রহমান

দেশের পথে তারেক রহমান

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১০

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

১১

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

১২

সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান: সালাহউদ্দিন

১৩

হাদির ঘটনায় বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

১৪

প্রস্তুত ৩০০ ফিট: নেতাকর্মীদের ঢল ও উৎসবের আমেজ

১৫

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

১৬

রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

১৭

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই

১৮

প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

১৯

ঝালকাঠি-১ আসনে গোলাম আযম সৈকতের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

২০