ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মিডিয়া সেল জানায়, বাবুবাজারের জমেলা টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায় , জমেলা টাওয়ার নামে ওই বহুতল ভবনের নিচতলায় আগুন লেগেছে। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ভবনের বেজমেন্টে থাকা একটি জুটের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া হতাহতের কোনও খবর জানাতে পারেননি তিনি।
তিনি আরও জানান, এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে ভবন থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
মন্তব্য করুন