জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এখনো মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। তার মতে, শিশুর পড়ালেখার বিষয়টি মা-বাবা নয়, শিক্ষকই ঠিক করে দেবেন। আমাদের লক্ষ্য— প্রতিটি শিশুকে দক্ষভাবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে বোঝা নয়, সম্পদ হয়ে ওঠে।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আগের সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা আশ্বাস নয়, কাজের মাধ্যমে দেখাতে চাই।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে জনগণকে আর কোনো দাবি নিয়ে দপ্তরে ঘুরতে হবে না, আন্দোলনও করতে হবে না। সরকার নিজ দায়িত্বে সেবা মানুষের বাড়িতেই পৌঁছে দেবে।
তিনি জানান, সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০টি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করা হবে।
মন্তব্য করুন