রাজধানী ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের পর সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
ভূমিকম্পে রাজধানীর মাতুয়াইলে ভবন হেলে পড়েছে। এছাড়া খিলগাও এবং আরমানিটোলা এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গিয়েছে। এছাড়া কলাবাগান এবং হাতিরঝিল মধুবাগে ভবন হেলে পড়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, ভূমিকম্পের ফলে ঢাকার বংশালের কসাইটুলিতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানান যায়নি। এছাড়াও ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন আহত বলে নিশ্চিত করেছে।
উল্লেখ্য, আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদির ঘোড়াশাল। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে।
মন্তব্য করুন