জনতার মুখপাত্র ডেস্ক।
১৩ অক্টোবর ২০২৫, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে ভয়াবহ বন্যায় কমপক্ষে নিহত ৪৪, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা

মেক্সিকোতে ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ দাঁড়িয়েছে। দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ৩১টিতেই তীব্র বৃষ্টি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। খবর এবিসি নিউজ।

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট মৌসুমী ঝড় রেমন্ডের প্রভাবে এ বৃষ্টিপাত বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

দেশটির নাগরিক সুরক্ষা সমন্বয় আরও জানিয়েছে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ফলে উপসাগরীয় উপকূলের ভেরাক্রুজ রাজ্যে ১৮ জন এবং মেক্সিকো সিটির উত্তরে হিডালগো রাজ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকো সিটির পূর্বে পুয়েবলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এর আগে, কেন্দ্রীয় রাজ্য কোয়েরেতারোতে ভূমিধসে এক শিশুর মৃত্যু হয়েছে।

সংস্থাটির তথ্যে আরও জানা যায়, ঝড় ও ভারী বর্ষণে মেক্সিকোর পাঁচটি প্রদেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভেরাক্রুজ প্রদেশে, হিদালাগো ও পুয়েবলায়।

সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা, সড়ক পুনর্নির্মাণ ও বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ করছে। সহায়তা কার্যক্রমে ৫ হাজার ৪০০-রও বেশি সেনা সদস্য ও উদ্ধারযান মোতায়েন করা হয়েছে।

২০২৫ সালে মেক্সিকোতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে। রাজধানী মেক্সিকো সিটি এরইমধ্যে বৃষ্টিপাতের নতুন রেকর্ড গড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

গুলশানের বাসায় তারেক রহমান

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

ঢাকায় তারেক রহমান

দেশের পথে তারেক রহমান

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১০

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

১১

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

১২

সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান: সালাহউদ্দিন

১৩

হাদির ঘটনায় বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

১৪

প্রস্তুত ৩০০ ফিট: নেতাকর্মীদের ঢল ও উৎসবের আমেজ

১৫

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

১৬

রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

১৭

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই

১৮

প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

১৯

ঝালকাঠি-১ আসনে গোলাম আযম সৈকতের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

২০