অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার মতো কোনো লক্ষণ আমি দেখছি না।”
বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাধারণত কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে তা স্থায়ী নাকি অস্থায়ী—সেই প্রশ্ন থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার মতো কোনো লক্ষণ আমি দেখছি না।”
তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার উদ্যোগ নিচ্ছে। তাই নির্বাচনের আগে তো নয়ই, নিকট ভবিষ্যতেও এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন।
মন্তব্য করুন