ডেস্ক রিপোর্ট।
২ জুলাই ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৭ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে ৫১৮ টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন।

চলতি বছরে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬০৯ জন। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২০ সালের মার্চে দেশে প্রথম করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জন। ভাইরাসটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের।

উল্লেখযোগ্যভাবে, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, দুই দিনেই ২৬৪ জন করে মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

গুলশানের বাসায় তারেক রহমান

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

ঢাকায় তারেক রহমান

দেশের পথে তারেক রহমান

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১০

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

১১

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

১২

সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান: সালাহউদ্দিন

১৩

হাদির ঘটনায় বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

১৪

প্রস্তুত ৩০০ ফিট: নেতাকর্মীদের ঢল ও উৎসবের আমেজ

১৫

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

১৬

রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

১৭

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই

১৮

প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

১৯

ঝালকাঠি-১ আসনে গোলাম আযম সৈকতের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

২০