অনলাইন ডেস্ক।
১ জুলাই ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সমস্ত লেনদেন

আজ মঙ্গলবার (১ জুলাই) দেশে পালিত হবে ব্যাংক হলিডে। এদিন দেশের সকল ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। একই কারণে বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর লেনদেন কার্যক্রমও।

তবে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও নির্দিষ্ট গুরুত্বপূর্ণ শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে, যেখানে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজ চলবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবছর ১ জুলাই ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসাব প্রস্তুতের দিন হিসেবে বিবেচিত হয়। এই সময় ব্যাংকের সব শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। গুরুত্বপূর্ণ এই কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়ে থাকে।

এইদিন বন্ধ থাকবে—ব্যাংকে টাকা জমা ও উত্তোলন, চেক নিষ্পত্তি, পে অর্ডার, ডিমান্ড ড্রাফট, আন্তঃব্যাংক মোবাইল ব্যাংকিং লেনদেন, কিছু ক্ষেত্রে এটিএম লেনদেন ।

ব্যাংক হলিডের সঙ্গে মিল রেখে ডিএসই ও সিএসই-তেও এদিন লেনদেন হবে না। কারণ, শেয়ারবাজারের অধিকাংশ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাংক বন্ধ থাকায় বাজার কার্যক্রমও স্থগিত থাকবে।

এর আগে ৩১ ডিসেম্বর দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালিত হয়। কারণ, সেদিন ব্যাংকগুলো পঞ্জিকা বছরের বার্ষিক আর্থিক হিসাব চূড়ান্ত করে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

গুলশানের বাসায় তারেক রহমান

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

ঢাকায় তারেক রহমান

দেশের পথে তারেক রহমান

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১০

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

১১

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

১২

সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান: সালাহউদ্দিন

১৩

হাদির ঘটনায় বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

১৪

প্রস্তুত ৩০০ ফিট: নেতাকর্মীদের ঢল ও উৎসবের আমেজ

১৫

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

১৬

রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

১৭

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই

১৮

প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

১৯

ঝালকাঠি-১ আসনে গোলাম আযম সৈকতের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

২০