নিজস্ব সংবাদদাতা।
২৫ জুন ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক

ঝালকাঠির নলছিটিতে সংবাদ প্রকাশের জেরে খান মাইনউদ্দিন নামের এক সাংবাদিকের ওপর সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে। ‎

গত মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত ৯টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামের নিজ বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহত খান মাইনউদ্দিন অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ বুলেটিন’-এর বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

আর‌ও পড়ুন…

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে মানববন্ধন

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকাবাসীর দুর্ভোগ নিয়ে একটি নিউজ প্রকাশ করেন মাইনউদ্দিন। সেখানে তিনি উত্তর জুরকাঠি গ্রামের আবুল হোসেনের বসতঘরের পাশে ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি কালভার্ট জনগণের কোনো কাজে আসছে না। কাঠের গেট বসিয়ে সেটি সাধারণের চলাচলের অযোগ্য করে রাখা হয়েছে। এটি তুলে ধরে নিউজে।‎জানা যায়, সংবাদ প্রকাশের পরে মঙ্গলবার সন্ধ্যায় জুরকাঠি গ্রামে অবস্থানকালে আবুল হোসেনের ছেলের নেতৃত্বে ৫/৬ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেবাচিম হাসপাতালে পাঠানো হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

এ বিষয়ে নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) করুন চন্দ্র বিশ্বাস জানান , ঘটনা খবর পাওয়ার পরপরই আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

গুলশানের বাসায় তারেক রহমান

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

ঢাকায় তারেক রহমান

দেশের পথে তারেক রহমান

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১০

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

১১

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

১২

সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান: সালাহউদ্দিন

১৩

হাদির ঘটনায় বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

১৪

প্রস্তুত ৩০০ ফিট: নেতাকর্মীদের ঢল ও উৎসবের আমেজ

১৫

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

১৬

রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

১৭

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই

১৮

প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

১৯

ঝালকাঠি-১ আসনে গোলাম আযম সৈকতের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

২০