অনলাইন ডেস্ক।
২৪ জুন ২০২৫, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল সংঘাত শেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি

প্রায় দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় দেশের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করলেও যুদ্ধবিরতির সময় ও শর্তাবলি নিয়ে কিছুটা অস্পষ্টতা এখনো বিরাজ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান, ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এটি ঘোষণার প্রায় ছয় ঘণ্টা পর থেকে কার্যকর হবে। তার সময় অনুযায়ী, মঙ্গলবার (২৪ জুন) রাত ১২টা (ইস্টার্ন টাইম) থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। এ বিষয়ে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

আর‌ও পড়ুন…ইরানের পররাষ্ট্রমন্ত্রী: এখনও যুদ্ধবিরতি চুক্তি হয়নি 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, ইসরায়েল অধিকৃত অঞ্চলে চার ধাপে ইরানি হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়। অপরদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, যুদ্ধবিরতি এখন “বাস্তবায়নের ধাপে” রয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ ও ওয়াইনেট জানিয়েছে, যুদ্ধবিরতির কার্যকারিতা শুরু হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় মাধ্যমে দাবি করা হয়েছে, এই যুদ্ধবিরতি তেহরান কর্তৃক “শত্রুপক্ষের ওপর আরোপিত” হয়েছে। তবে সুনির্দিষ্ট সময় নিয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে, ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো বিবৃতি আসেনি, ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরিসরে ধোঁয়াশা রয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

গুলশানের বাসায় তারেক রহমান

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

ঢাকায় তারেক রহমান

দেশের পথে তারেক রহমান

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১০

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

১১

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

১২

সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান: সালাহউদ্দিন

১৩

হাদির ঘটনায় বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

১৪

প্রস্তুত ৩০০ ফিট: নেতাকর্মীদের ঢল ও উৎসবের আমেজ

১৫

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

১৬

রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

১৭

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই

১৮

প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

১৯

ঝালকাঠি-১ আসনে গোলাম আযম সৈকতের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

২০